ঢাকা | নভেম্বর ২৫, ২০২৬ - ১২:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বিপুল করতালি ও উচ্ছ্বাসে এনভিডিয়ায় ফিরলেন জেনসেন হুয়াং

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, November 24, 2026 - 5:58 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 4 বার
প্রতিবেদক: মো. নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র)-যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার (NVIDIA) সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং আবারও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। দীর্ঘ বিরতির পর সোমবার (২৩ নভেম্বর) ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় প্রতিষ্ঠানের সদর দপ্তরে ফিরলে কর্মীরা তাঁকে বিপুল করতালি, উচ্ছ্বাস ও ভালোবাসায় স্বাগত জানান।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, সদর দপ্তরের লবিতে হুয়াংকে ঘিরে কর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। কেউ তাঁকে উদ্দেশ করে বলেন, ‘আমরা আপনাকে ভালোবাসি, জেনসেন!’ আবার কেউ বলেন, ‘চলুন, কাজে ফিরে যাই।’ এ সময় কর্মীরা সমস্বরে তাঁর নাম ধরে স্লোগান দেন।

কর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে হুয়াং বলেন, ‘আমাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এবার আমি আরও ভালো সিইও হওয়ার চেষ্টা করব।’ তাঁর এই বক্তব্যে উপস্থিত কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়।

বিতর্কের পর নাটকীয় প্রত্যাবর্তন

উল্লেখ্য, ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক এবং বিভিন্ন অভিযোগের প্রেক্ষাপটে চলতি মাসের ১১ নভেম্বর হুয়াং সিইও ও পরিচালনা পর্ষদের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। তাঁর বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা তৎপরতা-সংক্রান্ত প্রতিবেদন এবং চীনে উন্নত প্রযুক্তির চিপ সরবরাহ নিয়ে প্রশ্ন ওঠে। তবে এসব অভিযোগ ও সংশ্লিষ্ট বিষয়ের তদন্ত এখনো চলমান।

২৩ নভেম্বর এনভিডিয়ার পরিচালনা পর্ষদ সর্বসম্মতিক্রমে তাঁকে পুনরায় প্রেসিডেন্ট ও সিইও হিসেবে নিয়োগ দেয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিচালনা পর্ষদ তাঁর নেতৃত্বের সক্ষমতা এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিচালনার বিষয়ে আস্থা ফিরে পেয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের হস্তক্ষেপও তাঁর প্রত্যাবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

যেয়ারবাজারেও ইতিবাচক প্রভাব

হুয়াংয়ের প্রত্যাবর্তনের খবরে এনভিডিয়ার শেয়ারে বড় ধরনের উত্থান দেখা যায়। প্রযুক্তি খাতের অন্যতম প্রভাবশালী প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশাবাদ তৈরি হয়েছে।

তবে তাঁর প্রত্যাবর্তন নিয়ে রাজনৈতিক মহলে এখনো প্রশ্ন রয়েছে। বিশেষ করে চীনে চিপ রপ্তানি, জাতীয় নিরাপত্তা এবং ব্যক্তিগত বিতর্কের সঙ্গে সংশ্লিষ্ট তদন্তের বিষয়গুলো সামনে রয়েছে।

সব মিলিয়ে কর্মীদের উষ্ণ অভ্যর্থনা জেনসেন হুয়াংয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রত্যাবর্তনের মুহূর্ত। তবে এই আস্থা ধরে রাখা এবং বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়াই হবে তাঁর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।