ঢাকা | সেপ্টেম্বর ৭, ২০২৬ - ৪:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পদুয়া ইউপি নির্বাচন : মামলা-কারাবরণ পেরিয়ে এবার চেয়ারম্যানের স্বপ্নে জসিম

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, September 6, 2026 - 12:13 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 36 বার

লোহাগড়া ( চট্টগ্রাম ) প্রতিনিধি:রাজনীতির মাঠে হাতেখড়ি ১৯৯৬ সালে ছাত্রদলের রাজনীতি দিয়ে। এরপর পদুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, লোহাগাড়া বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক, বর্তমান চট্টগ্রাম দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক, এরমধ্যে কেটে গেছে দীর্ঘ ৩২ বছর।

বিএনপির রাজনীতিতে সক্রিয় থেকে পেরিয়েছেন নানা চড়াই-উতরাই। মামলা, হামলা, নির্যাতন আর কারাবরণের মতো কঠিন সময়ও থামাতে পারেনি তাকে। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকা এবং মাঠের রাজনীতিতে সক্রিয় থাকার অভিজ্ঞতাকে পুঁজি করে এবার নতুন করে স্বপ্ন দেখছেন পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার।

তিনি বিএনপির ত্যাগী নেতা জসিম উদ্দিন। বর্তমানে চট্টগ্রাম দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দুইবার বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন তিনি।

একবার ধানের শীষ এবং আরেকবার চশমা প্রতীকে লড়েছেন। দুই নির্বাচনেই উল্লেখযোগ্য ভোট পেয়ে নিজের জনপ্রিয়তার জানান দিলেও কাঙ্ক্ষিত বিজয় পাননি।

জসিম উদ্দিনের অভিযোগ, তৎকালীন সরকারের আমলে ভোটের ফল কারচুপির মাধ্যমে তার জয় ছিনিয়ে নেওয়া হয়েছিল। তবে পরাজয় তাকে রাজনীতির মাঠ থেকে সরাতে পারেনি। বরং ভোটারদের ভালোবাসা ও সমর্থনকে শক্তি করে এবার তৃতীয়বারের মতো চেয়ারম্যান পদে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

তার প্রত্যাশা, দীর্ঘ রাজনৈতিক ত্যাগ ও দুঃসময়ে দলের পাশে থাকার মূল্যায়ন করবে বিএনপি। একই সঙ্গে আগের দুই নির্বাচনের মতো এবারও পদুয়াবাসী তার পাশে দাঁড়াবেন। দলীয় সমর্থন ও জনগণের ভোট—দুই মিলিয়ে এবার কাঙ্ক্ষিত বিজয় অর্জনের স্বপ্ন দেখছেন তিনি।

ছাত্রদল দিয়ে শুরু, ৩২ বছরের রাজনৈতিক পথচলা

জসিম উদ্দিনের রাজনৈতিক জীবনের শুরু ছাত্রদলের মাধ্যমে। সময়ের সঙ্গে বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন তিনি। দলের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি আন্দোলন-সংগ্রামের কঠিন সময়ে নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করেছেন বলে জানান তার অনুসারীরা।

স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড,মামলা,জেল, নির্যাতনের শিখার ও সাংগঠনিক সম্পৃক্ততা এবং মাঠে সক্রিয় থাকার কারণে পদুয়া ইউনিয়নে জসিম উদ্দিন একজন ত্যাগী ও পরীক্ষিত বিএনপি নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন। ইতিমধ্যে দলিয় হাইকমান্ড তাকে গ্রিন সিগনাল দিয়েছেন বলে কানাঘুষা চলছে।

দু’বারের নির্বাচনী লড়াই, তবুও থামেননি

চেয়ারম্যান পদে দুইবার নির্বাচনে অংশ নেওয়া জসিম উদ্দিনের কাছে পরাজয় যেন শেষ কথা নয়। বরং দুই নির্বাচনের অভিজ্ঞতা ও যতেষ্ট ভোট পাওয়াকে এবার নিজের শক্তি হিসেবে কাজে লাগাতে চান তিনি।

জসিম উদ্দিন বলেন, আমি দীর্ঘ ৩২ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে আছি। দলের কঠিন সময়েও নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করেছি। দলের হয়ে কঠিন সময়ে দুইবার চেয়ারম্যান পদে নির্বাচন করে তৃনমুল বিএনপিকে চাঙ্গা রেখেছি।

জনগণ আমাকে ব্যাপকভাবে ভোট দিয়ে ভালোবাসা ও সমর্থন জানিয়েছেন। কিন্তু তৎকালীন সরকারের আমলে ভোটের ফল কারচুপির মাধ্যমে আমার জয় ছিনিয়ে নেওয়া হয়েছিল। তারপরও আমি মানুষের কাছ থেকে দূরে সরে যাইনি।

তিনি বলেন, দলের সংকটময় সময়ে মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়ে কারাবরণ করেছি। এমন পরিস্থিতিতে দল আমাকে অবশ্যই আগামী পদুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনে সমর্থন জানাবে বলে আমি মনে করি।
তৃনমুলের কর্মিরা বলেন যদি দল জসিম ভাইকে মূল্যায়ন না করে, তাহলে তৃণমূলের নেতাকর্মীরা দলের প্রতি আস্থা হারাবে।

এবার লক্ষ্য একটাই—চেয়ারম্যানের দায়িত্ব

দুইবারের নির্বাচনী অভিজ্ঞতা জসিম উদ্দিনকে ভোটের মাঠের বাস্তবতা সম্পর্কে যেমন ধারণা দিয়েছে, তেমনি দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক যোগাযোগও তার অন্যতম শক্তি বলে মনে করছেন অনুসারীরা।

তাদের দাবি, দলের দুঃসময়ে রাজপথে থাকা, মামলা-হামলা ও কারাবরণ সহ্য করা এবং সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার কারণে পদুয়ায় জসিম উদ্দিনের একটি নিজস্ব গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। এবার দলীয় সমর্থন নিয়ে সেই গ্রহণযোগ্যতাকে ভোটের বাক্সে বিজয়ে রূপ দিতে চান তিনি।

জসিম উদ্দিনের ভাষায়, এবার আমি আশাবাদী। দল আমাকে অবশ্যই মূল্যায়ন করবে এবং পদুয়াবাসী বিগত সময়ের মতো আমার পাশে থাকবে, ইনশাআল্লাহ অবশ্যই এবার বিজয় অর্জন করা সম্ভব হবে। আমি দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন চাই।

এদিকে পদুয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় রাজনীতিতে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যে পরপর দুইবার নির্বাচনী লড়াই করা বিএনপি নেতা জসিম উদ্দিন আবারো প্রার্থী হওয়ার প্রত্যাশা, স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বাড়তি আলোচনার জন্ম দিয়েছে।

শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত কী হয়, আর ভোটের মাঠে জনগণ কাকে বেছে নেন—সেটিই এখন দেখার বিষয়। তবে জসিম উদ্দিনের লক্ষ্য স্পষ্ট—দু’বারের পরাজয়ের ক্ষত ভুলে এবার পদুয়াবাসীর ভোটে জয়ের মুকুট পরতে চান বিএনপির এই ত্যাগী নেতা।