আল-হাইথাম কল্যাণ ট্রাস্টের অংশীদার প্রোগ্রামে এবার উত্তর রাঙ্গুনিয়ায় মাসিক খাদ্য সহায়তা শুরু
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:আল-হাইথাম কল্যাণ ট্রাস্টের ‘অংশীদার প্রোগ্রাম’-এর ধারাবাহিকতায় রাঙ্গুনিয়া মানবসেবা ফাউন্ডেশনের বাস্তবায়নে মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গুনিয়ার স্থানীয় মানবিক সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে দীর্ঘমেয়াদে আরও বেশি মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আল-হাইথাম কল্যাণ ট্রাস্ট এই অংশীদার প্রোগ্রাম পরিচালনা করছে। এর আগে একই কর্মসূচির আওতায় আল বারাকা মানবিক ফাউন্ডেশনের মাধ্যমে মাসিক খাদ্য সহায়তা কার্যক্রম শুরু হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) আয়োজিত কার্যক্রমে রাঙ্গুনিয়া মানবসেবা ফাউন্ডেশনের দায়িত্বশীল ও স্বেচ্ছাসেবকেরা সুশৃঙ্খলভাবে উপকারভোগীদের কাছে সহায়তা পৌঁছে দেন। এসময় প্রধান অতিথি ছিলেন সংগঠনের চেয়ারম্যান মুহাম্মদ শাহ।
রাঙ্গুনিয়া মানবসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসির উদ্দিন রানা বলেন, “এই প্রোগ্রামে আনুষ্ঠানিকতার চেয়ে মানুষের উপকারকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যা আমাদের অনুপ্রাণিত করেছে।”
আল বারাকা মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ তৌসিফ আকবর বলেন, “খাদ্য সহায়তার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা ও বিভিন্ন মানবিক প্রয়োজনে আমরা আল-হাইথাম কল্যাণ ট্রাস্টের সঙ্গে কাজ করছি এবং স্বচ্ছতার সঙ্গে সহায়তা সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।”
আল-হাইথাম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ শাহেদ বলেন, “সমাজের ভালো চাওয়া আর সেই ভালোর জন্য দাঁড়িয়ে যাওয়া এক নয়। শুধু ভালো চাইলেই পরিবর্তন আসে না, সেই ভালোর অংশ হতে হয়। অংশীদার প্রোগ্রামের মাধ্যমে আমরা সবার আগে মানুষের পাশে দাঁড়ানোকে প্রাধান্য দিয়ে যেতে চাই। একজন মানুষ থেকে একটি পরিবার, একটি পরিবার থেকে একটি সমাজ, সমাজ থেকে দেশ এবং দেশ থেকে বিশ্ব মানবতার কল্যাণ ছড়িয়ে পড়ুক-এটাই আমাদের প্রত্যাশা, ইনশাআল্লাহ।”
ট্রাস্টের পক্ষ থেকে রাঙ্গুনিয়া মানবসেবা ফাউন্ডেশনের সকল দায়িত্বশীল, উপদেষ্টা ও স্বেচ্ছাসেবকের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
।








