ঢাকা | সেপ্টেম্বর ১২, ২০২৬ - ৯:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

অনুশীলনকালে দুর্ঘটনায় নিহত দুই সৈনিকের পরিচয় মিলেছে

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, September 12, 2026 - 11:42 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 28 বার

প্রতিবেদক: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র):চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন—সৈনিক আবু বকর সিদ্দিক (৩০) ও সৈনিক মো. তাসনিম রিফাত (৩০)।

এ ঘটনায় ক্যাপ্টেন মীর্জা মহিউদ্দীন নামে আরও এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, সকালে চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলছিল। এ সময় একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে দুই সৈনিক নিহত এবং এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হন।

আহত ক্যাপ্টেন মীর্জা মহিউদ্দীনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।

দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

আমি, এমডি নাসির, নিহত দুই বীর সৈনিকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আহত সেনা কর্মকর্তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ নিহতদের পরিবারকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন।