ঢাকা | সেপ্টেম্বর ১২, ২০২৬ - ৮:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সেকককাসের স্থানীয় হাসপাতালের ৫০ বছর পূর্তি, মেয়র ও কাউন্সিলের অভিনন্দন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, September 12, 2026 - 12:42 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 15 বার
প্রতিবেদক: মো. নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র)নিউ জার্সির সেকককাস শহরের স্থানীয় হাসপাতালের ৫০ বছর পূর্তি উপলক্ষে মেয়র মাইকেল গনেল্লি ও টাউন কাউন্সিল হাসপাতাল কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়েছেন।

বুধবার রাতে অনুষ্ঠিত সেকককাস টাউন কাউন্সিলের সভায় Hudson Regional Health–Secaucus University Hospital-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ টাউন প্রোক্লেমেশন প্রদান করা হয়। হাসপাতালের মালিক ও সিইও ইয়ান মোশে এবং হাসপাতালের প্রেসিডেন্ট ও সিইও ড. নিজার কিফাইয়েহ এই সম্মাননা গ্রহণ করেন।

সেকককাসের হাসপাতালটি ১৯৭৬ সালে Riverside General Hospital নামে যাত্রা শুরু করে। পরবর্তীতে এর নাম হয় Meadowlands Hospital Medical Center। ২০১৮ সালে ইয়ান মোশের মালিকানায় আসার পর প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে Hudson Regional Hospital রাখা হয়।

৫০ বছর পূর্তি উপলক্ষে মেয়র গনেল্লি ও কাউন্সিল আগামী ৪ অক্টোবর ২০২৬-কে “Secaucus University Hospital Day” হিসেবে ঘোষণা করেছে। ওই দিন হাসপাতালের পার্কিং লটে দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিনামূল্যে কমিউনিটি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে। সেখানে শিশুদের জন্য বিভিন্ন বিনোদন, কার্নিভাল গেম, ফেস পেইন্টিং, বেলুন আর্টিস্ট, খাবার ও পানীয়ের ট্রাক এবং লাইভ মিউজিক থাকবে।

মেয়র গনেল্লি বলেন, গত ৫০ বছর ধরে হাসপাতালটি সেকককাসে স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করছে। হাসপাতালের উন্নয়ন এবং চিকিৎসক, নার্স ও কর্মীদের সেবার প্রশংসা করে তিনি ভবিষ্যতেও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে হাসপাতালটির সাফল্য কামনা করেন।

হাসপাতালের ৫০ বছর পূর্তি উপলক্ষে ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৫টায় একটি বিশেষ ককটেল পার্টিরও আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি Hudson Regional Health Foundation-এর জন্য তহবিল সংগ্রহে সহায়তা করবে।