ঢাকা | সেপ্টেম্বর ১৩, ২০২৬ - ৮:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নাচোলে জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে ‘যুব সমাবেশ–২০২৬’ অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, September 13, 2026 - 1:11 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 9 বার

মোঃ নাসিম ঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভা যুব বিভাগের উদ্যোগে ‘যুব সমাবেশ–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে যুবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

নাচোলের নান্দনিক দামুস বিলের (I ❤️ NACHOLE) মনোরম পরিবেশে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন নাচোল পৌরসভা যুব বিভাগের সভাপতি মো. রায়হান আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নায়েবে আমীর অ্যাডভোকেট মো. সফিক এনায়েতুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভার আমীর ও মেয়র পদপ্রার্থী মো. মনিরুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের নায়েবে আমীর ডা. মো. রফিকুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি মো. খলিলুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দিনব্যাপী আয়োজনে বিভিন্ন ধরনের খেলাধুলা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য মনোরম প্রাকৃতিক পরিবেশে বনভোজনেরও আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, যুবকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ সমাবেশের আয়োজন করা হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনব্যাপী ‘যুব সমাবেশ–২০২৬’ সুন্দর ও আনন্দঘন পরিবেশে সমাপ্ত হয়।