ঢাকা | সেপ্টেম্বর ৩০, ২০২৬ - ১২:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে অ্যাডভোকেট সোলায়মান বিশু সভাপতি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, September 29, 2026 - 3:59 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 6 বার

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির ২০২৬-২০২৯(ত্রি-বার্ষিক) বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক, বর্তমান ডায়াবেটিক সমিতির সভাপতি এ্যাডভোকেট মোহাঃ সোলায়মান বিশু, সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বর্তমান সভাপতি ও ডায়াবেটিক সমিতির বর্তমান সাধারণ

সম্পাদক আব্দুল ওয়াহেদ পুনরায় ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।নির্বাচনে সহ-সভাপতি হিসেবে মোঃ গোলাম মোস্তফা এ্যাডভোকেট ও মোঃ মনোয়ারুল ইসলাম ডালিম, যুগ্ন সম্পাদক মোঃ খাইরুল ইসলাম,কোষাধ্যক্ষ কৃষিবিদ কামরুল আরেফিন বুলু পুনরায় নির্বাচিত হয়েছেন।কার্যকরী পরিষদের সদস্য হিসেবে এ্যাডভোকেট এফ.কে.এম.লুৎফর রহমান,মোঃ শামসুল হক(গানু হাজি),মোঃ শুকুরুদ্দীন, মোঃ মাইনুল ইসলাম,মোঃ সাদিকুল ইসলাম,মোঃ মফিজ উদ্দিন,মোঃ নাজিবুর রহমান,এম,কোরাইশী মিলু,মোঃ আহসানুল ইসলাম হাসান,দাতা সদস্য ডাঃ মোঃ আবুল হাসান ও প্রাতিষ্ঠানিক সদস্য মোঃ এহতেসামুল হক বাবলু নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রতিটি পদের বিপরীতে প্রার্থী না থাকায় গঠন্তন্ত্রের ২০ নম্বর ধারা বলে সকলকেবিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষনা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান জনাব এ্যাডভোকেট শেখ মোঃ শামসুল ইসলাম টিপু।আগামী ৩১শে অক্টোবর ২০২৬ তারিখ শনিবার নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তুবিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচন সম্পন্ন হওয়ায় উক্ত তারিখ নির্বাচন এর প্রয়োজন হবে না মর্মে জানিয়েছেন।নির্বাচন কমিশনের অন্য সদস্য বৃন্দ হলেন এ্যাডভোকেট মোঃ রবিউল হক ও এ্যাডভোকেট মাহমুদুল ইসলাম কনক। আপিল কমিশনের চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ মোসাদ্দেক হোসেন কাজল ও সদস্যবৃন্দ হলেন এ্যাডভোকেট মাসিদুল হক এবং এ্যাডভোকেট সুলতান আহমেদ চৌধুরী।