ঢাকা | সেপ্টেম্বর ৩০, ২০২৬ - ৯:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নাচোলে বেহাল সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস মেয়র প্রার্থী মনিরুল ইসলাম

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, September 30, 2026 - 2:05 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 8 বার

মোঃ নাসিম নিজস্ব প্রতিবেদক ঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার গোডাউনপাড়া এলাকার বাবুর বাড়ির পাশের মসজিদ থেকে গোরস্থান পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কটির সংস্কার না হওয়ায় স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয় জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে মাননীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমানের নির্দেশনায় সম্প্রতি সড়কটি সরেজমিনে পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভার আমির ও মেয়র পদপ্রার্থী মো. মনিরুল ইসলাম এবং পৌর সার্ভেয়ার মো. আরিফুল ইসলাম।

পরিদর্শনকালে তাঁরা সড়কটির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এ সময় সড়কটির বেহাল দশা ও জনসাধারণের দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।
পরিদর্শন শেষে নেতৃবৃন্দ জানান, স্থানীয় জনগণের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে সড়কটির কাজ অতি দ্রুত শুরু করার উদ্যোগ নেওয়া হবে। দ্রুত সড়ক সংস্কারের আশ্বাস পেয়ে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন।