ঢাকা | অক্টোবর ২, ২০২৬ - ৯:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের ‘পরিকল্পিত সন্ত্রাসের’ বিরুদ্ধে মিছিল-সমাবেশ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, October 2, 2026 - 1:58 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 8 বার

রাঙ্গুনিয়া:চট্টগ্রামের রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার’ প্রতিবাদে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে লালানগর ইউনিয়ন যুবদল,সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যেগে এবং ইউনিয়ন বিএনপির সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়।

মিছিলটি আলমশাহপাড়া এলাকা থেকে শুরু মরিয়মনগর গাবতল ডিসি সড়ক প্রদক্ষিণ করে লালানগর চতজ্যাপাড়া রাস্তার মাথা ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন লালানগর ইউনিয়ন যুবদলের সভাপতি এমএইচ সুমন। ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইলিয়াস কাঞ্চনের সঞ্চালনায় বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াকত আলী মেম্বার, সাধারণ সম্পাদক আবদুল মুনাফ, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউনিয়ন বিএনপির সদস্য হারুনুর রশিদ মাসুম, মিজানুর রহমান মিজান, মো. ইদ্রিস।

এ ছাড়া বক্তব্য দেন লালানগর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর, উত্তর জেলা সেচ্ছাসেবক দল নেতা মো. ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রবিউল হাসান, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি মো. খোকন, সাধারণ সম্পাদক মো. রুবেল, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি মিজানুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ‘পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের’ বিরুদ্ধে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় তারা রাজপথে থাকার ঘোষণা দেন।