ঢাকা | অক্টোবর ২, ২০২৬ - ৯:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বারহাট্টায় নিবন্ধনহীন দন্ত চিকিৎসকের চেম্বারে ম্যাজিস্ট্রেটের মোবাইল কোর্ট 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, October 2, 2026 - 2:17 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 12 বার

মামুন কৌশিক, নেত্রকোনা: নেত্রকোনার বারহাট্টায় দন্ত চিকিৎসকের সনদ না থাকলেও  দীর্ঘদিন ধরে চেম্বার খুলে দাঁতের চিকিৎসা করছিলেন মাহমুদুল হাসান শাহীন নামের এক ব্যক্তি।উপজেলার ফকিরের বাজার ভূমি অফিস সংলগ্ন শাহীনের আলিফ ডেন্টাল কেয়ারকে বাহিরে থেকে দেখে বোঝার উপায় ছিল না যে চিকিৎসক শাহীন একজন নিবন্ধনহীন দন্ত চিকিৎসক।

আজ ১ অক্টোবর বৃহস্পতিবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সাজেদুল ইসলামের মোবাইল কোর্ট অভিযানে শাহীনের দীর্ঘদিনের প্রতারণা ফাঁস হয়।অভিযানে আলিফ ডেন্টাল কেয়ারের পরিচালক মাহমুদুল হাসান শাহীনের দন্ত চিকিৎসকের নিবন্ধিত সনদ না থাকা সত্বেও   চিকিৎসাসেবা দেওয়ার বিষয়টি প্রমাণিত হয়।

অভিযান সূত্রে জানা যায় রায়পুর  ইউনিয়নের ফকিরের বাজারে নিবন্ধিত চিকিৎসক না হয়েও দাঁত এর চিকিৎসা পরিচালনা করায় মাহমুদুল হাসান শাহীনকে মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায়  ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। এছাড়া চেম্বার ও কার্যক্রম পুরোপুরি বন্ধের নির্দেশনা দেওয়া হয়।

 

বারহাট্টা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সাজেদুল ইসলাম বলেন  জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থে সনদবিহীন চিকিৎসক এবং অনুমোদনহীন চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।