ঢাকা | অক্টোবর ৬, ২০২৬ - ৪:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে রাঙ্গুনিয়ায় স্টেকহোল্ডার সেমিনার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, October 6, 2026 - 9:55 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 12 বার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিবেদক:হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা এবং নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় স্টেকহোল্ডারদের সমন্বয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মৎস্য অধিদপ্তরের ‘হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়)’ এর আওতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. বেলাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহি উদ্দিন, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা দ্বীন মোহাম্মদ, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. ইলিয়াছ তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সহ-সভাপতি আব্বাস হোসেন আফতাব, উত্তর জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ফজলে এহসান শামীম, উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবুল কালাম, মো. পারভেজ, সাহাব উদ্দিন হিরুসহ বিভিন্ন পর্যায়ের মৎস্যজীবী ও সুফলভোগীরা।

সেমিনারে মৎস্যজীবী প্রতিনিধি গৌরপদ সরকার ঘোষিত মাছ ধরার নিষেধাজ্ঞার সময়ে কার্ডধারী মৎস্যজীবীদের জন্য ভিজিএফ সহায়তা নিশ্চিত করার অনুরোধ জানান।

সভায় বক্তারা হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র সংরক্ষণ, নদীর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা, নিষেধাজ্ঞা চলাকালে মৎস্যজীবীদের জীবন-জীবিকা এবং তাদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।