ঢাকা | অক্টোবর ৬, ২০২৬ - ৪:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়া খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন চৌধুরী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, October 6, 2026 - 9:57 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 6 বার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন চৌধুরী।

রোববার (৪ অক্টোবর) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আবুল কাসেম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মো. জানে আলম ও মো. জসিম উদ্দিন। পদাধিকার বলে কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল হোসেন।

শিক্ষা বোর্ডের অনুমোদন অনুযায়ী, এডহক কমিটিটি ছয় মাসের জন্য দায়িত্ব পালন করবে।