ঢাকা | অক্টোবর ২৭, ২০২৬ - ১১:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধামইরহাটে বিজিবির বিশেষ অভিযানে ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল উদ্ধার 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, October 27, 2026 - 4:28 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 4 বার
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে বিজিবি অভিযান চালিয়ে ৮৯ বোতল ভারতীয় নিশাজাতীয় ফায়ারডিল উদ্ধার করেছে পত্নীতলা ১৪ বিজিবি।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, মঙ্গবার ২৭ অক্টোবর ভোর সকাল পোনে ৬ টায় চকিলাম টহল কমান্ডার হাবিলদার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৭/ এসপি থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার সীমান্তবর্তী চকশ্বদল গ্রামে অভিযান চালায়।
বিজিবির অভিযান টের পেয়ে মাদক চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। এ সময় ঘটনা স্থল থেকে মালিক বিহিন পরিত্যাক্ত অবস্থায় ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ উদ্ধার করা হয়।
উদ্ধার করা সিরাপ ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিব সুত্রে জানানো হয়।
সীমান্তে মাদক চোরাকারবারি সহ সব ধরণের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন।