ঢাকা | অক্টোবর ৩০, ২০২৬ - ১:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ার নতুন ইউএনও শাহাদাৎ হোসেনের যোগদান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, October 29, 2026 - 6:00 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 11 বার

রাঙ্গুনিয়া:রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগ দিয়েছেন শাহাদাৎ হোসেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন।

শাহাদাত হোসেনের বাড়ি নোয়াখালী জেলায়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। রাঙ্গুনিয়ায় যোগদানের আগে তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে, রাঙ্গুনিয়ার বিদায়ী ইউএনও মো. নাজমুল হাসানকে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় বদলি করা হয়েছে। তিনি ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।