ঢাকা | নভেম্বর ৭, ২০২৬ - ১০:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহে জেলা এনসিপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, November 7, 2026 - 2:41 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 8 বার

স্টাফ রিপোর্টারঃদলের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও বিস্তৃত করতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭নভেম্বর) বিকাল ৪ টায় ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মী সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলা শাখা।

কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মিয়াজ মেহরাব তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক তানহা শামান্তা।

দলের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মিয়াজ মেহরাব তালুকদার বলেন, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এনসিপির রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। আমরা মনে করছি, যত দ্রুত সম্ভব দলকে সংগঠিত করার দিকে নিয়ে যাওয়া প্রয়োজন এবং আমরা সেই চেষ্টাই করছি।

এসময় তিনি বলেন- এনসিপির আদর্শ ও জনকল্যাণমূলক রাজনীতি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেয়ার মাধ্যমে এনসিপিকে আগামীতে জনতার সংগঠন হিসাবে পরিচিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। এসময় তিনি বলেন-সকল উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে কমিটি গঠন করে এনসিপিকে শক্তিশালী করার আহবান জানান।

ময়মনসিংহ জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক এডভোকেট এটিএম মাহবুব উল আলম এর সভাপতিত্বে ও সদস্য সচিব জসিম উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন- ময়মনসিংহ মহানগর এনসিপির সাবেক আহবায়ক ডাঃ ছিদ্দিকুর রহমান,

ময়মনসিংহ জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম,যুগ্ম সদস্য সচিব মোজাম্মেল হক, মহানগর এনসিপির সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম সদস্য সচিব ফুয়াদ খান,শফিকুল ইসলাম, এনসিপি নেতা ও চেয়ারম্যান প্রার্থী ধানীখোলা ইউনিয়ন,নারী শক্তি নেত্রী জুই আক্তার, মুক্তাগাছা এনসিপির সাংগঠনিক সম্পাদক মামুন অর রহমান, ফুলপুরের এড সেলিম,যুব শক্তির ফয়সাল ফারদিন, জেলা ওলামা এলায়েন্সের সাংগঠনিক সম্পাদক, মুফতি জহিরুল ইসলাম, কফিল উদ্দিন,মাহবুব হাসান সুহেল, প্রস্তাবিত ত্রিশাল পৌর কমিটির আহবায়ক আজহারুল ইসলাম, প্রমূখ।