ঢাকা | নভেম্বর ১৭, ২০২৬ - ৬:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভাঙ্গায় ২ হাজার ১৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, November 16, 2026 - 10:20 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 17 বার

মাহমুদুর রহমান(তুরান)ফরিদপুরঃ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ফরিদপুরের ভাঙ্গায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সরিষা, মসুর ও খেসারীর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মোট ২ হাজার ১৬০ জন কৃষককে এই প্রণোদনা সহায়তা দেওয়া হয়।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টায় ভাঙ্গা উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন ফরিদপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ শহিদুল ইসলাম বাবুল। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোল্লা আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ২ হাজার ১৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে তিন ক্যাটাগরিতে সহায়তা প্রদান করা হয়েছে:

১ হাজার ৮৫০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। ২৩০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে মসুর বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।

এবং ৮০ জন কৃষকের প্রত্যেককে ৮ কেজি করে খেসারী বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।