ঢাকা | নভেম্বর ২৪, ২০২৬ - ৫:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ইতালির ভেনিস প্রবাসী কাজী আব্দুল মান্নানের জানাজা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, November 23, 2026 - 2:15 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 22 বার

জাকির হোসেন সুমন , ব্যাুরো প্রধান ইউরোপ :ইতালির ভেনিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রবীণ ব্যক্তি , সকলের সু পরিচিত কাজী আব্দুল মান্নানের জানাজার নামাজ গতকাল ২২ শে নভেম্বর বাদ যোহর ভেনিসের মেস্রে র বায়তুল মা মুর কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

সূত্র মতে ১৯৮৫ সালে জীবিকার তাগিদে বাংলাদেশ থেকে প্রথমে জার্মানিতে এসে পাঁচ বছর বসবাস করেন। ১৯৯০ সালে ইতালিতে পারি জমান। জীবনের দীর্ঘ ৩৬ বছর অতিবাহিত করেন কাজী আব্দুল মান্নান এই প্রবাস জীবন । প্রবাসে সামাজিক, ধার্মিক,রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

মরহুমের একমাত্র ছেলে কাজী তাকি তাহমিদ অদি বর্তমানে ইউনিভার্সিটি অব পাদোভা তে ইঞ্জিনিয়ারিং বিষয়ে তৃতীয় বর্ষে অধ্যয়নরত। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী আজ ২৩ নভেম্বর সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে ভেনিসের মারঘেরা কবরস্থানে তাঁর মরদেহ দাফন সম্পন্ন হবে।

জানাজার আগে তার একমাত্র ছেলে কাজী তাকি তাহমিদ অদি ও ভেনিসের কমিউনিটির ব‍্যাক্তিবর্গ মরহুমের পক্ষ থেকে সবার কাছে মরহুমের অতীত ভূলত্রুচির জন‍্য ক্ষমা প্রার্থনা করেন। কারও সঙ্গে কোনো দেনা-পাওনা থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানান।
আগামী ২৯ নভেম্বর রবিবার বাদ মাগরিব ভেনিসের বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদে মরহুম কাজী আব্দুল মান্নান এর জন‍্য দোয়া মাহফিলের আয়োজন করেছেন ভেনিসে অবস্থিত ভৈরব কিশোরগঞ্জবাসী।