ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৬:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নিয়ামতপুরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা।

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, December 29, 2020 - 9:45 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 167 বার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে গলায় ফাঁস দিয়ে কুতুব আলী কুকরা (৬৮) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। মৃত কুতুব আলী উপজেলার বাহাদেবপুর ইউনিয়নের জরুল্যাপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ ডিসেম্বর সোমবার সন্ধ্যা পারিবারিক কলহের কারনে পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া হয়। অভিমানে কুতুব আলী সন্ধ্যা ৭ টায় সবার অজান্তে নিজ ঘরে দরজা বন্ধ করে ঘরের জোড় বাঁশ (আসবাপত্র রাখার বাঁশ) এ দড়ি ঝুলিয়ে গালায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। 

এসময় তার ছোট ছেলের বউ ভাত খাবার জন্য ডাকাডাকি করে এবং দেখেন ঘরের দরজা বন্ধ পরবর্তীতে ঘরের দরজা ভাঙ্গিয়ে উদ্ধার করে দেখা যায় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ বলেন, এ বিষয়ে থানায় ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে ময়না তদন্তের রিপোর্ট সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।