ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৯:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাবুল আক্তার বাবুর ব্যক্তিগত উদ্যোগে নিয়ামতপুরে মুজিববর্ষ উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 2, 2021 - 1:12 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 97 বার

জনি আহমেদ, স্টাফ রিপোর্টার ঃ উদীয়মান সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং রসুলপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আক্তার বাবুর ব্যক্তিগত উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে আলোচনা সভা ও অসহায় দুঃস্থ্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

১ জানুয়ারী শুক্রবার বেলা ৩টায় রসুলপুর ইউনিয়নের টগরইল মোড়ে আলোচনা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ৫নং রসুলপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আক্তার বাবু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আহসান হাবীব, রসুলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সদস্য মাসুদ রানা, দেরাজ মাষ্টার, আবু সাইদ, মোঃ খোরশেদ আলম, রসুলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল ।

বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিববর্ষ শুধু জাকজমকভাবে অনুষ্ঠান করলেই হবে না, প্রত্যেককের মনের মধ্যে মুজিব আদর্শ লালন করতে হবে। বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল, তা বাস্তবায়ন করতে হবে।

বক্তারা আরো বলেন, ৭১ এর পরাজিত শক্তিরা আবারো মাথা চাড়া দিয়ে এদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাই তো তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে সেই ৭১ এর পরাজিত শক্তিকে প্রতিহত করতে হবে।
আলোচনা শেষে অসহায় দুঃস্থ্যদের মাঝে প্রায় ১ হাজার ৫শ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।