ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ২:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহে এতিম, প্রতিবন্ধী ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন পুলিশ সুপার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, January 4, 2021 - 2:36 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 137 বার

ষ্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ জেলা পুলিশের উদ্যোগে সমাজের এতিম,প্রতিবন্ধী ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৩রা জানুয়ারী রবিবার জেলা পুলিশ সুপার কার্যালয়ের প্রাঙ্গণে জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান নগরীর কাচিঝুলি Larche বাংলাদেশের ৮০ জন প্রতিবন্ধী ও এতিম শিশু এবং সানকিপাড়া এতিমখানার ২০ জন শিশুসহ মোট ১০০ জনের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন। শীতের কনকনে ঠান্ডা আবহাওয়ায় শীতের একমাত্র সম্বল শীতবস্ত্র পেয়ে খুশীতে উদ্বেলিত হয়ে জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের প্রতি কৃতজ্ঞতা জানান এতিম,প্রতিবন্ধী ও দুঃস্থরা।

এসময় জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান শীতবস্ত্র বিতরণের পাশাপাশি প্রতিবন্ধীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন জন্য আর্থিক সহায়তাও প্রদান করেন। শীতবস্ত্র বিতরণকালে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন