ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৪:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক এম এ কাশেম যোগদানে পরিচালনা কমিটির অনীহা প্রকাশ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, January 7, 2021 - 10:13 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 107 বার

মোঃ শহিদুল ইসলাম (শহিদ),  সিনিয়র স্টাফ রিপোর্টারঃ- নগরীর পতেঙ্গা থানাধীন ৪০নং ওয়ার্ড মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়ে সামরিক বরখাস্ত করা প্রধান শিক্ষক এম এ কাশেম পুরারায় স্কুলে যোগ দান করবে বলে অভিযোগ উঠেছে।

প্রধান শিক্ষক এম এ কাশেমের যোগদানের বিষয়ে মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়ে দাতা সদস্য লোকমান হোসেন কন্টাকটারের সাথে কথা বললে তিনি এস আর টিভিকে বলেন যে প্রধান শিক্ষক এম কাসেমকে বরখাস্ত করা হয়েছে, তাকে আবার নতুন করে এই স্কুলে আনা অসম্ভব বলে মনে বলে মনে করছি।

মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক এম এ কাশেমের বিষয়ে স্কুলে গেলে সভাপতিকে না পেয়ে পরে তার মুঠোফোন যোগাযোগ করিলে কমিটির সভাপতি মোহাম্মদ আলীর তিনি বলেন, আমরা প্রধান শিক্ষক এম এ কাশেম কে

কয়েকবার চিঠি দিয়েছি সে আমাদের চিঠির কোন উত্তর দেয়নি, যে প্রধান শিক্ষক এম এ কাশেমকে বরখাস্ত করেছি,তাকে আমাদের এই প্রতিষ্ঠানে আবার নতুন করে আনা অসম্ভব বলে মনে করছি। আমি,মোহাম্মদ আলী এক পর্যায়ে এস আর টিভির প্রতিনিধিকে মুঠোফোনে বলেন এই নিউজটা পাবলিসিটি করার দরকার নেই,বলে জানান মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আলী।

এসময় উপস্থিত ছিলেন মোঃ আব্দুর গফুর সদস্য, মোহাম্মদ হোসেন অভিভাবক সদস্য।সূত্র মাইজপাড়া এলাকাবাসী।