ঢাকা | এপ্রিল ২৯, ২০২৬ - ৫:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় ধামাইরহাট ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, January 7, 2021 - 10:37 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 133 বার

ইসমাঈল হোসেন, রাঙ্গুনিয়া: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবের মধ্য দিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী ধামাইরহাট ব্যবসায়ী কল্যান সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অবাধ, সুষ্টু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে।

ধামাইরহাট ভি,এইড পাবলিক লাইব্রেরি প্রাঙ্গনে বৃহস্পতিবার (৭জানুয়ারি) সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার দিবাকর দাশ মান্না। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ওমর গনি চৌধুরী কাঞ্চন এবং পুনরায় সাধারণ সম্পাদক ফজলুল ইসলাম সেলিম নির্বাচিত হয়।

নির্বাচিত অন্যান্যরা হলেন সহ-সভাপতি সাইদুল কবির, সহ-সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, অর্থ সম্পাদক মো. সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ, শিক্ষা ও ধর্ম সম্পাদক মো. আলমগীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. নুরুল আলম।

এছাড়া সদস্য বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন মো. রাশেদ, সুমন দাশ, মো. দিদারুল আলম ও আবদুল্লাহ আল আরমান।

নির্বাচন পরিচালনা পরিষদের সদস্য জসিম উদ্দিন তালুকদার জানান, সকাল থেকে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে লাইনে দাড়িয়ে ভোটাররা তাদের ভোট দিয়েছেন।

নির্বাচন কমিশনার দিবাকর দাশ মান্না জানান, নির্বাচনে মোট ৯ পদের মধ্যে ৮ পদে ভোট গ্রহণ করা হয়েছে। যেখানে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। ৪৫৭জন ভোটারের মধ্যে ৩৯৩জন ভোটার ভোটকেন্দ্রে এসে ভোট প্রদান করেছেন।