হাজারো মানুষের ভালবাসায় সিক্ত হয়ে পারিবারিক কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন লুৎফুর রহমান
সিলেট প্রতিনিধি: রাজনৈতিক সহকর্মী, শিক্ষক, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের ভালবাসায় সিক্ত হয়ে পারিবারিক কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন সিলেট জেলা বিএনপির সাবেক যুব-বিষয়ক সম্পাদক ও গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহবায়ক মোঃ লুৎফুর রহমান।
গত ৯ জানুয়ারি (শনিবার) বাদ আছর সালুটিকর তার নিজ গ্রাম মিত্র মহল পূর্ব মাঠে জানাযার শেষ তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উপজেলা বিএনপির আহবায়ক লুৎফুর রহমানের আকস্মিক মৃত্যুর খবর চতুর্দিকে ছড়িয়ে পড়লে গোয়াইনঘাট উপজেলাসহ সিলেট জুড়ে শোকের ছায়া নেমে আসে। তাকে এক নজর দেখার জন্য হাজার হাজার মাুনষ তার বাড়ীতে ছুটে আসেন। বিশেষ করে গোয়াইনঘাট উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও দলীয় সমর্থকদের পাশাপাশি সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের শামীম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামাল,আবুল কাশেম, আজির উদ্দিন চেয়ারম্যানসহ কয়েক শতাধিক জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত হন।
লুৎফুর রহমানের জানাযা পূর্বে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক একাধিক বারের চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হাকিম চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ,গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাস্টার,
ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ লাল মিয়া, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম,সাবেক ভাইস চেয়ারম্যান শাহআলম স্বপন,এডভোকেট জামাল উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ওসমান গনি, সাবেক চেয়ারম্যান লুৎফুল হক খোকন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দের মধ্যে এস কামরুল হাসান আমিরুল, খালেদ আহমদ, মাহবুব আহমদ, শাহাব উদ্দিন শিহাব, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, সিনিয়র সহসভাপতি মোঃ মিনহাজ উদ্দিন, সাবেক চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, ওমর আলী,আবুল কালাম আজাদ,গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ জসিম উদ্দিন, সিলেট জেলা পরিষদ সদস্য মোঃ রফিকুল ইসলাম শাহপরান, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান, মাওলানা আতাউর রহমান, মাওলানা রফিক আহমদ মহল্লী,বিশিষ্ট সাংবাদিক আনোয়ার হোসেন, এডভোকেট শাহজাহান সিদ্দিকী, নূর আহমদ, আল-আসলাম মুনিম,সালুটিকর কলেজের অধ্যক্ষ মোঃ শাকির উদ্দিন, বিশিষ্ট মুরব্বি আব্দুস সোবহান, হাজী আতাউর রহমান, ফারুক আহমদ,মানিক মিয়া, বিএনপি নেতা ইব্রাহিম আলী, হাজী রফিক আহমদ, ফরিদ আহমদ, আয়ুব আলী, ছাত্রদল নেতা আব্দুল হামিদ, আব্দুল মুমিন,মোস্তাফিজুর রহমান এমাদ,বিলাল উদ্দিন চৌধুরী
উল্লেখ,শনিবার সকাল সাড়ে ৬ টায় লুৎফুর রহমান তার সিলেট শহরের বাসায় অসুস্থ বোধ করিলে তাকে মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হয়। ওই সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। জানাযার নামাজে ইমামতি করেন লুৎফুর রহমানের ছেলে হাফিজ ওলিউর রহমান নাঈম।








