ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৮:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মোহনগঞ্জে শীতার্ত ও ক্ষুধার্ত মানুষের প্রতি ওসি আহাদের মানবিকতায় মুগ্ধ উপজেলাবাসী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, January 18, 2021 - 2:24 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 132 বার

আরিফ রববানী, ময়মনসিংহ :নেত্রকোনায় রাতের আধারে অসহায় শতাধিক শীতার্থ ছিন্নমূল মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেছেন মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল আহাদ খান। শীতের কনকনে ঠান্ডা আবহাওয়ায় মানুষ যখন নিজ গৃহে আশ্রয় নিয়ে আরাম আয়েশে সময় কাটাচ্ছিলেন তখন উপজেলার আইনশৃঙ্খলার উন্নয়নে অপরাধ নির্মুলের লক্ষে রাত্রিকালীন অভিযানে বের হয়ে তিনি দেখতে পান কনকনে শীতের ঠান্ডায় ছিন্নমূল হতদরিদ্র এই মানুষগুলো শীতবস্ত্র বিহীন বাকা হয়ে খোলা আকাশের নিচে শুয়ে আছেন। দৃশ্যটি তার মাঝে দুঃখজনক আঘাত হেনেছে। মানবতা তাকে আর ধরে রাখতে পারেনি। গায়ে জড়িয়ে দিলেন শীতের সম্বল শীতবস্ত্র কম্বল। ওসি আহাদের এমন মানবিকতায় উপজেলাজুড়ে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। 

ওসি আহাদ খান জানান-রাত্রিকালীন ডিউটি তদারকিতে বের হয়ে চুখে পড়ল একজন বৃদ্ধ মানুষ ( মানসিক ভারসাম্যহীন নারী মনে হলো) রাস্তার পাশে বসে আছে। গাড়ী থেকে নেমে পাশে গিয়ে দাঁড়ালাম এবং নাম ঠিকানা জানতে চাইলাম। সবই বল্ল ৫ মেয়ে ০১ ছেলে। বাড়ীতে যাবে কি না? রাতের খাবার খেয়েছেন কি না? এর উত্তর এরিয়ে গিয়ে বল্ল আপনি এত কথা বলেন কেন?
সংগ্রহে থাকা একটি কম্বল জড়িয়ে দিলাম পরক্ষণেই তিনি হাসতে শুরু করলেন। মলিন মুখটা লুকিয়ে হাসতে থাকলেন।এত রাত এখনও খাবার খায়নি এ কথা শুনে ভেতরটা হুহু করে কেঁপে উঠল। আমাকে পাল্টা জানতে চাইলেন; আমি খেয়েছি কি না? সহকর্মীদের সহায়তায় হোটেল থেকে পরটা,ডিম ওমলেট, ডাল বোনা আর পানির বোতল এনে দিলাম। পৃথিবীর সব মা ই নিজে না খেয়ে সন্তানের খুঁজ নেন তিনিও এর বাহিরে নন আর তাই তো রাতের খাবার খেয়েছেন কিনা? এর উত্তরে পরম মমতা ভরে জিজ্ঞেস করেন,” তুমরা খেয়েছ?”
★ থানা এলাকায় মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ছুটে চল্লাম।
★ বাংলাদেশ পুলিশের মাঠ পর্যায়ের প্রতিটি সদস্য এভাবেই কাজ করে চলেছি..তিনি মোহনগঞ্জ থানা টিম এসআই নাসির উদ্দীন তালুকদার, এএসআই কাজল মিয়া, নায়েক লুৎফর, কনস্টেবল আজিজুল হক, আরিফ, শাহ আলম, এবং রাব্বিলকে পুলিশের নিয়মিত ডিউটির পাশাপাশি গভীর রাতে একটি মানবিক কাজে সহায়তা করার জন্য ধন্যবাদও জ্ঞাপন করেন।

ওসির এমন মানবিকতায় ছিন্নমূল মানুষগুলো পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা সহ সরকারের প্রশংসায় মেতে উঠেন। ওসি আব্দুল আহাদ খান তার বক্তব্যে- সকল বিত্তবান ব্যক্তিদের এসব অসহায় ছিন্নমূল মানুষের পাশে দাড়ানোর আহবান জানান।