চসিক নির্বাচনে অলি-গলিতে, বাসাবাড়ীতে গণসংযোগ ও পথসভা করেছেন এবং ভোটের বার্তা দিচ্ছেন
মোঃ শহিদুল ইসলাম (শহিদ), সিনিয়র স্টাফ রিপোর্টার চট্টগ্রাম:- ৪০নং উত্তর পতেঙ্গা ওয়ার্ডে পূর্বের উত্তরসূরী হতে চানঃকাউন্সিলর প্রার্থী হাজী নাছির ।
৪০নং উত্তর পতেঙ্গা ওয়ার্ড’এর’ বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মকবুল আহমেদ কন্ট্রঃ বড় নাতি,সাবেক দুই বারের কাউন্সিলর ও প্যানেল মেয়র মরহুম হাজী শফিক আহম্মদের জ্যেষ্ঠ পুত্র এবং সর্বস্বস্তরের জনগনের মনোনীত প্রার্থী হাজী মোঃ নাছির আহম্মেদ ।তিনি ব্যাডমিন্টন প্রতিক নিয়ে প্রধম নির্বাচন করছেন। তিনি১৭জানুয়ারী রোববার বিকেলে ওয়ার্ডের বিভিন্ন স্পটে–গণসংযোগ ও পথসভা করেছেন। স্টীলমিল বাজারস্থ খেজুর তলা,নেতার গলি,মুকবুল হাউজিং সোসাইটি,হাউজিং কলোনী যৌথ আবাসিক রোড অলি-গলিতে,বাসাবাড়ীতে গণসংযোগ ও পথসভা করেছেন।
বিকেলে (ষ্টীল মিল বাজার) এলাকায় পথ সভায় কাউন্সিলর প্রার্থী হাজী মোঃ নাছির আহম্মেদ বলেন,আগামী দিনের দেশ-সমাজ উন্নয়ন অংশীদার ও ভবিষ্যত প্রজম্মের জন্য মাদক,সন্ত্রাস,চাদাঁবাজ মুক্ত আধুনিক-পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব ৪০নং উত্তর পতেঙ্গা ওয়ার্ড’এর’ সর্বস্তরের জনগনের মনোনয়নে কাউন্সিলর পদে নির্বাচনে লড়ছেন।
গণসংযোগ কালে হাজী মোঃ নাছির আহম্মে ‘এর’সাথে আরো উপস্থিত ছিলেন মোঃ জামাল উদ্দিন, মোঃ মামুন, মোঃ মুনসুর, মোঃ দেলোয়ার হোসাইন ,মোঃ আতাউল হাকিম, মোঃতানভীর মোঃ আলম , রাসেদ সহ নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
১৮জানুয়ারী সোমবার সকাল থেকে কাটগড় মুসলিমাবাদ, পূর্বকাটগড় এলাকায় ,আরফ আলী দোকান ,১নং হিন্দু পাড়া গলিতে দিনব্যাপি গন সংযোগ করবেন বলে তার নির্বাচনী এজেন্ট জানিয়েছেন।








