ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ২:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পটুয়াখালী জেলা প্রেসক্লাবের আয়োজনে মল্লিকা রেস্তোরায় ইফতার মাহফিল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, March 29, 2023 - 7:14 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 59 বার
মু,হেলাল আহম্মেদ(রিপন)পটুয়াখালী জেলা প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ।
বুধবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬.১৫ মিনিটের সময়  মল্লিকা পার্টি সেন্টারে ২য় তলায়  ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর সফলতা কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন বড় জামে মসজিদের খতিব মাও. আবু সাঈদ ও মুসলিম পাড়া জামে মসজিদের খতিব আবদুল কাদের।
পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম আরিফের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম,জেলা পরিষদের চেয়ারম্যান মো, হাফিজুর রহমান হাফিজ, সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরওয়ার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল, জেলা বিএনপির সদস্য অ্যাড. মজিবুর রহমান টোটন, সদর উপজেলা নির্বাহী অফিসার সাইদুর রহমান
এবং মধুমতী নিউজ অনলাইন পোর্টালের সম্পাদক শেখ,টুলু।
এছাড়া ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সহ সভাপতি কাইয়ুম উদ্দিন জুয়েল,পটুয়াখালী জেলা প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক মু,হেলাল আহম্মেদ(রিপন) কোষাদক্ষ মহিব্বুল্লাহ্ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জলিলুর রহমান সোহেল,  দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো মাকসুদুর রহমান।এছাড়াও জেলার বিভিন্ন দপ্তরের প্রধান গন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্যসহ ৬৫ জন সদস্য এসময় উপস্থিত ছিলেন।
এবং পটুয়াখালী জেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মিলাদ অনুষ্ঠান অত্যান্ত শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়।