নাচোলে রাসায়নিক সার ও বীজ বিতরণ
মোঃ নাসিম স্টাফ রিপোর্টার ঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২০২২ -২৩ অর্থ বছরের খরিফ ১/২০২৩-২৪মৌসুমে পাট আঁশ ও উফশী রোপা আউস ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে সার-বীজ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, উপজেলা কৃষি কর্মকর্তা ও সার-বীজ মনিটরিং কমিটির সদস্যসচিব বুলবুল আহম্মেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুন নূর, উপ-সহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ, চারটি ইউনিয়ন ও নাচোল পৌরসভার তালিকাভূক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা।
উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ জানান, ২০২২ -২৩ অর্থ বছরের খরিফ ১/২০২৩-২৪মৌসুমে পাট আঁশ ও উফশী রোপা আউস ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য নাচোল উপজেলার মোট ৪১০০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরকারের বরাদ্দকৃত সার-বীজ বিতরণ করা হচ্ছে।








