ঢাকা | নভেম্বর ২, ২০২৬ - ৯:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধামইরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক জাতীয় যুব দিবস পালিত 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, November 2, 2026 - 2:32 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 16 বার
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক জাতীয় যুব দিবস পালিত হয়েছে। “দক্ষ যুব গড়বে দেশ সবার আগে  বাংলাদেশ “।
এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক জাতীয় যুব দিবস।
১ নভেম্বর বিকেল ৫ টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র‍্যালি বের করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ-২ আসনের এমপি ইন্জিনিয়ার
এনামুল হক। তিনি বলেন “যুব সমাজ আমাদের দেশের ভবিষ্যৎ শক্তি। প্রযুক্তি নির্ভর তাদের সঠিক প্রশিক্ষণ ও দিক নিদের্শনা দেওয়া অতি জরুরি। প্রত্যকটি যুবক-যুবতী বিভিন্ন দক্ষতা অর্জনের মাধ্যমে সাবলম্বী হোক ও কর্মসংস্থান তৈরি করুক এমনটাই প্রত্যশা করি।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মো. সাজ্জাদ পারভেজ, জামাতে ইসলাম নায়েবে আমির মাওলানা আতাউর রহমান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং যুবক-যুবতী এই যুব দিবসে অংশ গ্রহণ করেন।