ধুনট পাট অধিদপ্তরের বিনামূল্যে কৃষকদের মাঝে পাট বীজ বিতরণ
ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া জেলার ধুনট উপজেলায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারন প্রকল্পের আওতায় তালিকাভুক্ত পাটচষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরন করা হয়।
ধুনট উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে পাট বীজ বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, ইঞ্জিনিয়ার আসিফ ইকবাল সনি, আওয়ামীলীগ নেতা গোলাম সোবহান। ধুনট উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আলিম আল রাজী বুলেট।
যুবলীগের আতিকুল ইসলাম আতিক। উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণ । এছাড়া অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, উপ- সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা সৌরভ লাবণ্য শীল, অফিস সহকারী সজিব ইসলাম ও আগত কৃষক বৃন্দ। ধুনট উপজেলার দশটি ইউনিয়নে এবার দুই হাজার চারশত কৃষকের মাঝে এই পাট বীজ বিতরণ করা হবে।








