ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৭:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ছিন্নমূল ও শারিরিক প্রতিবন্ধীদেরকে নিয়ে ‘মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব’ এর ইফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, April 13, 2023 - 2:58 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 93 বার

রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টের: ছিন্নমূল ও শারিরিক প্রতিবন্ধীদেরকে নিয়ে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর আয়োজনে “সবাই মিলে ইফতার” অনুষ্ঠিত হয়েছে । ১৩ এপ্রিল বৃহস্পতিবার, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর শমশেরনগর রোডস্থ অস্থায়ী কার্যালয়ে এই আয়োজনটি অনুষ্ঠিত হয় ।

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সিনিয়র সহ-সভাপতি মোঃ তাজুদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমনের পরিচালনায় এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার জ্যেষ্ঠ সংবাদকর্মী, লেখক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক সরোয়ার আহমদ । অনলাইন প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা শ. ই. সরকার জবলু, ‘আমার গৌরব ফাউন্ডেশন’ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ আলতাফুর রহমান, অনলাইন প্রেহক্লাব এর সহ-সভাপতি মামুনুর রহমান চৌধুরী মসু , দৈনিক স্বাধীন বাংলার প্রতিনিধি, এম এ কাইয়ুম সুলতান, এছাড়াও অনলাইন প্রেসক্লাব এর প্রচার সম্পাদক রাকেল আনসারী, দপ্তর সম্পাদক মোঃ রুহুল আলম রনি, মহিলা বিষয়ক সম্পাদক শামীমা আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।

এ সময় অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমন জানান, মূলত লৌকিকতার জন্য নয় বরং আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ধনী-গরিব ভেদাভেদ না করে, একই জায়গায়, একইভাবে, একই ধরনের খাবার এর মাধ্যমে সবাই মিলে ইফতারের উদ্দেশ্যে এই আয়োজন । তাই আয়োজনটিতে শহরের চিহ্নমূল ও শারীরিক প্রতিবন্ধীদের আমন্ত্রণ করা হয়েছে ।