ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৮:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে তিন ডাকাত গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, April 14, 2023 - 3:15 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 101 বার

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশ ও সাংবাদিক পরিচয় ডাকাতি হয়েছে। আজ সকাল ১১ টায় কেরানীগঞ্জ মডেল থানায় এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম ক্রাইম ঢাকা জেলা সংবাদ সম্মেলন মাধ্যমে জানান, ১১এপ্রিল কেরানীগঞ্জে খোলামোড়া এলাকায় ইদুর মিয়ার বাড়ির ভাড়াটিয়া রাবেয়া বেগম বাসায় সকাল সারে দশটায় ডিভি পুলিশ পরিচয় দরজা খুলতে বলে।

দরজা খুলে দিলে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয় ডাকাতরা কিছু বুঝে ওঠার আগে ডাকাতরা অস্ত্রের মুখে বাসার সবাইকে জিম্মি করে স্বর্ণ, দামী মোবাইল সেট নগদ টাকাসহপাঁচ লক্ষ আটান্ন হাজার টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়।এ ব্যাপারে ভুক্তভোগী রাবেয়া কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করলে কেরানীগঞ্জ মডেল থানার ওসি মামুন অর রশিদ নেতৃত্বে ঘটনা ২৪ ঘন্টার মধ্যে ঢাকা মহানগরেরবিভিন্ন এলাকা থেকে মোঃ শরিফুল ইসলাম

(৩৮),মোঃইমরান(২৬),সোনিয়া আক্তার (৩৮)ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে নগত ৩০ হাজার টাকা, একটি প্রাইভেট কার,এশিয়ান টিভির ভিডিও ক্যামেরা ও একটি বুম উদ্ধার করে। এসময় সংবাদ সম্মেলন আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির ও কেরানীগঞ্জ মডেল থানা ওসি মামুন অর রশিদ প্রমুখ।