বাংলাদেশি কমিউনিটি ইন গ্রিসের নবনির্বাচিতদের আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর
প্রদীপ কুমার সরকার, গ্রীস প্রতিনিধি:গ্রিসে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের নবনির্বাচিত সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেছেন সাবেক সভাপতি হাজী আব্দুল কুদ্দুসসহ গত কমিউনিটির সকল নেতারা।
দূতাবাসের সম্মতিক্রমে নির্বাচন কমিশনারের পক্ষ থেকে সরকারিভাবে নতুন কমিউনিটিকে আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার খালেক মাতব্বর।
নির্বাচনে বিজয়ী অন্যান্য সদস্যদের নাম ঘোষণা করা হয় সেই অনুষ্ঠানে।
হাজারো প্রবাসীদের উপস্থিতিতে দল মত নির্বিশেষে জয়-পরাজয় মেনে নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা অন্যান্য প্যানেলের প্রার্থীরা উপস্থিত হয়ে নবনির্বাচিত সভাপতি আনোয়ার হোসেন দেওয়ান ও সাধারণ-সম্পাদক এইচ এম জাহিদুল ইসলামকে বরণ করে নেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রিস চেম্বার অফ কমার্স এ সরকারিভাবে স্বীকৃত বাংলাদেশ ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুর রহমান সিরাজকে ফুলের তোড়া দিয়ে স্বাগতম জানান এবং সর্বদা কমিউনিটির পাশে থাকার অনুরোধ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সহ সভাপতি হাসান আল আহসান, ইলিয়াস আলী, সাবেক-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদারসহ আঞ্চলিক নেতারা।
বাংলাদেশ আওয়ামী লীগ গ্রীস শাখার সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার ও গ্রিস বাংলা শিক্ষা কেন্দ্রের সভাপতি দাদন মৃধার উপস্থিতিতে নব-নির্বাচিত কমিউনিটি নেতাদের স্বাগতম জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন।








