বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন
খলিল চৌধুরী,সৌদি আরব প্রতিনিধি-ঐতিহাসিক ১৭ই মে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরী, গণতন্ত্রের মানসকন্যা, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মক্কা আওয়ামী ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল সংগঠনের সহ-সভাপতি জনাব আমীর হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমেদ এবং দপ্তর সম্পাদক মোরশেদুল আলম নিবিলের:যৌথ পরিচালনায় মক্কা মিছফালাহ হোটেল হারামাইনের বলরুমে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে মক্কা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি মোঃ সাইফুর রহমান ও প্রধান বক্তা ছিলেন মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাসেদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সহ-সভাপতি যথাক্রমে শফিকুর রহমান, শাহজাহান সোলেমান, আব্দুর সাত্তার ভূট্টো, প্রধান উপদেষ্টা কাজী রফিকুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুল্লাহ, সাংগঠনিক সম্পাদক হাসানুল আমিন ভূঁইয়া।
ধর্ম বিষয়ক সহ সম্পাদক মৌলানা বেলালের কোরআন তেলাওয়াত ও যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, প্রচার ও প্রকাশনা
সম্পাদক মো রিদুয়ানুল হক মানিক, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ রিদুয়ানুল করিম প্রমুখ।
এতে বিপুল সংখ্যক উপস্থিত ছিলেন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ প্রবাসী।
জননেত্রী শেখ হাসিনা ফিরে এসেছেন বলেই গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে, মানুষ স্বাধীনতার সুফল ভোগ করছে, বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। এবং আগামীতে শেখ হাসিনা পরিকল্পিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নৌকার বিজয় সুনিশ্চিত করতে সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে দেশের মঙ্গল কামনা করে ও প্রিয়নেত্রী শেখ হাসিনার সুস্হতার সহিত দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠান সফল করায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।








