ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৮:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, June 4, 2023 - 3:28 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 141 বার

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে উপজেলা সম্মেলনে কক্ষে আজ সকাল ১১পাঠাভাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ছাত্র ছাত্রীদের পাঠাভ্যাস তৈরির জন্য স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিম সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে কেরানীগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানের সকল প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে অনুষ্ঠিত হলো

পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ ফয়সল বিন করিম উপজেলা নির্বাহী অফিসার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদীপ কুমার হালদার বিভাগীয় প্রধান, সমাজবিজ্ঞান বিভাগ, সরকারি ইস্পাহানী ডিগ্রি কলেজ,জনাব মো: আব্দুল মতিন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার, একাডেমিক সুপারভাইজার হালিমা আক্তার,অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির মনিটরিং অফিসার মোহাম্মদ সোহেল মাহমুদ,

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সুমনা আফরিন ইভা,সভাপতিত্ব করেন মোসাম্মাৎ কামরুন নাহার উপজেলা মাধ্যমিক শিক্ষ অফিসার, বিশ্বসাহিত্য কেন্দ্র কর্তৃক প্রতিটি স্কুলে তাদের কার্যক্রম কেরানীগঞ্জে পরিচালিত হবে, তারা ৬৪ টি উপজেলার১৫০০০ মাধ্যমিক পর্য়ায়ের শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম পরিচালিত হবে। এর মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের পাঠাভ্যাস উন্নয়ন করা।কর্মশালায় বক্তার বলেন বই আলোকিত মানুষ তৈরির উত্তম মাধ্যম, তাই পাঠাভ্যাস করা অতীব জরুরী ।