ব্লাডম্যান শ্রীমঙ্গলের নতুন কমিটি গঠন
মোঃ ইমরান হোসেন মৌলভীবাজার প্রতিনিধি:
স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাডম্যান শ্রীমঙ্গলের ২০২৩ থেকে ২০২৫ পর্যন্ত ২ বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।বুধবার (৫ জুলাই) দুপুরে শহরের কালীঘাট রোডস্থ সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নতুন এই কমিটি ঘোষণা করা হয়।
দুই বছর মেয়াদী ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সংগঠনের আহবায়ক মো. খালিদ বিন সাইফুল্লাহ। নতুন কমিটি ঘোষণা কালে তিনি বলেন ব্লাডম্যান শ্রীমঙ্গল” একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এ সংগঠনের সাথে বিভিন্ন শ্রেণি পেশার ও ধর্ম-বর্ণ নির্বিশেষে আনুমানিক ১০ (দশ) হাজার সদস্য জড়িত আছেন।
আরো বলা হয় “ব্লাডম্যান শ্রীমঙ্গল” এই স্বেচ্ছাসেবী সংগঠনটি দীর্ঘ প্রায় ০৯ (নয়) বছর যাবত্ স্বেচ্ছায় বিভিন্ন রক্তদাতাদের মাধ্যমে বিভিন্ন সময়ে মানুষের বিভিন্ন প্রয়োজনে রক্তদান করে আসছে। সংগঠনটি সূত্রে জানা গেছে- এই সংগঠনের মাধ্যমে সারাদেশে এ পর্যন্ত প্রায় এক লক্ষ মানুষকে রক্ত দান করা হয়েছে।
সংগঠনের নবগঠিত কমিটির সদস্যরা হলেন, সভাপতি- মুহিবুর রহমান জুয়েল, সিনিয়র সহ-সভাপতি, মো. আমজাদ হোসেন (বাচ্চু), সহ-সভাপতি, মো. সিরাজুল ইসলাম, আবু জামান চৌধুরী রিপন, মো. মনসুর আলম মাসুম ও শিমুল আহমেদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুস সোবহান, সহ-সাধারণ সম্পাদক মো. মাহফুজ উদ্দিন ছাদী, মো. ইনাম উল্লা খান, মো. সাজ্জাদুর রহমান নওশাদ, মো. সালাউদ্দিন দুলাল,
সাংগঠনিক সম্পাদক, মো. মুহসিন আবেদীন. সহ-সাংগঠনিক সম্পাদক মো. মামুনুর রশীদ শামীম, মো. সাইফুল ইসলাম সাব্বির, প্রচার সম্পাদক মো. মাহমুদুল হাসান তন্ময়, সহ-প্রচার, মো. রবিন হোসেন, অর্থ সম্পাক, নূরজাহান আক্তার বিউটি, সহ-অর্থ সম্পাদক মো. জহিরুল ইসলাম রানা, মহিলা বিষয়ক সম্পাদক, ফাতেমা বেগম, সহ-মহিলা বিষয়ক সম্পাদক মেহজাবিন আক্তার প্রমুখ।








