ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৬:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

নারায়গণগঞ্জের বন্দরে শালিসের মধ্যে যুবককে হত্যা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, July 6, 2023 - 10:46 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 70 বার

নারায়গণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দরে অটোরিকশা চুরির ঘটনা নিয়ে শালিস বৈঠক চলাকালে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. রাজিব নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নবীগঞ্জের কামাল উদ্দিনের মোড়ে অবস্থিত ওয়ালটন শোরুমের সামনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত মো. রাজিব (২০) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডের বন্দরের কাইতাখালি এলাকার তারা মিয়ার ছেলে। পেশায় ইজিবাইক চালক।

পুলিশ ও স্থানীয়রা জানান, একটি অটোরিকশা চুরির ঘটনা নিয়ে রাজিবের সাথে নবীগঞ্জ কদমতলীর রূপনগর এলাকার কালাম মিয়ার ছেলে রাতুলের সঙ্গে বিরোধ ছিল। বৃহস্পতিবার বিকেলে এ নিয়ে নবীগঞ্জ এলাকায় শালিস বৈঠক বসে। সন্ধ্যায় শালিস চলার এক পর্যায়ে রাতুলসহ কয়েকজন রাজিবকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বকর সিদ্দিক বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে রাজিবের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে। রাজিবের পেটে ও বুকে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

ওসি বলেন, রাজিবকে অটোরিকশা চুরির সন্দেহে শালিসে ডেকে নেয়া হয়। এরপর ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে হত্যায় জড়িতরা। তাদের আটকের চেষ্টা চলছে। পাশাপাশি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।