ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১১:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে শ্রীপুর বাজারে বিক্ষোভ মিছিল।

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, July 7, 2023 - 4:22 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 74 বার

মুরাদ মিয়া,সুনামগঞ্জ:সুইডেনে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আল ইত্তেফাক উলামা পরিষদ। আল ইত্তেফাক উলামা পরিষদের উদ্যোগে আজ শুক্রবার জুমার নামাজের পর তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি শ্রীপুর বাজার বায়তুল আফজাল জামে মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়ে তরং রোডে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন মাওলানা মোঃ নাঈম আহমেদ।ও সঞ্চালনায় ছিলেন মাওলানা শামিম আহমদ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন মাওলানা আশরাফ আলী,মাওলানা আমিনুদ্দিন,মাওলানা বদরুল আলম,মুহতামিম নয়াবন্দ মাদরাসা,মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ইমাম তরং মসজিদ মাওলানা নজরুল ইসলাম, ইমাম মন্দিয়াতা জামে মসজিদ,ডা: শামছুজ্জামান,মাওলানা মুহিতুল ইসলাম নবাবপুর,মাওলানা আতাউর রহমান, শিক্ষক, জয়পুর মাদরাসা,মাওলানা শিহাব বিন জাহাঙ্গীর,পরিচালক: জয়পুর মাদরাসা মাওলানা নুরুল হুদা, ইমাম নবাবপুর
মাওলানা রুহুল আমিন,ইমাম শিবরামপুর মাওলানা আবু তালহা অন্যান্যদের উপস্থিত ছিলেন-মাওলানা আল আমিন,মাওলানা আশিকুর রহমান,মাওলানা কাবির আহমদ,মাওলানা মাসউদ আহমদ,মৌলভি ফখরুদ্দিন, শ্রীপুর বাজার বায়তুল আফজাল জামে মসজিদের মোয়াজ্জিন আহমদ হোসাইনসহ অত্র এলাকার সম্মানীত সাংবাদিক ও পেশাজীবীবৃন্দ প্রমুখ।

বিক্ষোভ মিছিলে তারা বলেন, সুইডেনে কোরআন পোড়ানো ও অবমাননা করে চরম বেয়াদবি করা হয়েছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। জীবন বাজি রেখে হলেও কোরআনের মর্যাদা রক্ষা করতে আমরা সদা প্রস্তুত রয়েছি।

সুইডেন যদি এ ঘটনায় ক্ষমা না চায় তাহলে অচিরেই সুইডেন দূতাবাস মুসলমানদের মাধ্যমে ঘেরাও করা হবে।

ডাঃ শামসুজ্জামান বলেন, সুইডেনের স্বঘোষিত নাস্তিক সালওয়ানকে পবিত্র কোরআনে আগুন দেওয়ার ধৃষ্টতার দরুন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। জাতিসংঘ, ওআইসিসহ আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে সুইডেন সরকারকে কঠোর চাপ প্রয়োগ করতে হবে।

এ সমাবেশে আলেম-ওলামা বলেন, গত ২৮ জুন সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে পবিত্র কোরআন পোড়ানো হয়।

এ ঘটনা বাংলাদেশসহ বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে আঘাত হেনেছে। কোরআনের অবমাননা যারা করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি। আমরা মনে করি, সুইডেনে কোরআন পোড়ানো হয়নি, বিশ্বের মুসলমানদের হৃদয় পোড়ানো হয়েছে। এই ঘটনায় গোটা বিশ্বের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না।

তারা আরও বলেন, কোরআনের অবমাননা কোনো মুসলমানের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। তাই আমরা এর প্রতিবাদে রাস্তায় নেমে এসেছি। সুইডেনে এর আগেও এমন নিন্দনীয় অপরাধের ঘটনা ঘটেছে। আমরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে পবিত্র কোরআনে আগুন দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।