খানসামায় সড়ক দুর্ঘটনায় এক অটো চালকের মৃত্যু
মো.লায়ন ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় ব্যাটারি চালিত ভ্যানের এক্সেলের সাথে বিপরীত থেকে আসা ভ্যানের এক্সেলের ধাক্কায় ভ্যান চালক ফরিদুল ইসলামের মৃত্যু।
মঙ্গলবার(২৫ জুলাই) দুপুর ১টার দিকে খানসামা থেকে মনাগঞ্জ যাওয়ার সড়কের আলোকঝাড়ী ইউনিয়নের গোবিন্দপুর ডাঙ্গাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পেশায় ভ্যান চালক ফরিদুল (৩৮) বাড়ি উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের পূর্ব বাসুলী বানগাও গ্রামে গ্রামের রুস্তম আলীর ছেলে।
ভ্যানে থাকা যাত্রী আব্বাস আলী বলেন , খানসামা থেকে বাসায় যাওয়ার পথে যখন ভ্যানটি গোবিন্দপুর ডাঙ্গাপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত ভ্যানের এক্সেলের সাথে আমাদের ভ্যানের স্কেলের সাথে ধাক্কা লাগে। এতে ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে রাস্তায় পাশে গাছের সাথে ধাক্কা খায়ে মাথা এবং বুকে আঘাত পায়।
স্থানীয়রা জানান, উপজেলার ২০শস্য হাসপাতালে এ নিয়ে গেলে বন্ধ থাকায় বাজারের ফনি ডাক্তারের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে। পরে তাকে বাসায় নিয়ে আসা হলে লোকজন দেখতে পায় তার হাত -পা নড়ছে। সে একটু পানিও পান করে। ফায়ার সার্ভিস ইউনিটের গাড়িতে করে পাকেরহাট ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মৃত্যু ঐ ব্যক্তির পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ থেকে ২৫ হাজার টাকা প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার মো.তাজ খানসামায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু।








