ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ১:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কাপ্তাইয়ে পুলিশ কর্তৃক অভিযান, আটক- ৩

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, July 25, 2023 - 2:28 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 114 বার

কাপ্তাই প্রতিনিধি:-কাপ্তাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সিআর ও জিআর মামলার ৩ জন পলাতক আসামীকে আটক করেছে মঙ্গলবার(২৫ জুলাই)। আটক আসামীদের ওইদিন বিকেলে রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওসি জসিম উদ্দিনের নেতৃত্বে এসআই আল আমিন, এএসআই মোঃ লিটন মিয়, এসআই জয়নাল আবেদিন, এএসআই হাফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে সিআর সাজা বন মামলা নং- ০৫/১৯ এর পরোয়ানা ভুক্ত পলাতক আসামী মোঃ শামসু মিয়া, পিতা- আহম্মদ মিয়া, পুরান বাজার, কাপ্তাই, রাঙামাটি ও
নন জিআর মামলা নং-৪৩/২৩ এর পরোয়ানা ভুক্ত পলাতক আসামী মোঃ সবুর আলী প্রকাশ কামাল(৩০), পিতা- মৃত সিরাজুল ইসলাম, লক গেইট, নতুন বাজার, কাপ্তাই, রাঙামাটি এবং জিআর মামলা নং-৪৩৩/১৬ এর পরোয়ানা ভুক্ত পলাতক আসামী মোঃ আলমগীর হোসেন, পিতা- মৃত আবদুর রফিক, কাটা পাহাড়, কাপ্তাই, রাঙামাটি এই ৩ আসামীকে আটক করতে সক্ষম হয়।
আটক আসামীদের ওইদিনই রাঙামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্র জানায়।