ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৮:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নিয়ামতপুরে উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, July 31, 2023 - 6:23 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 75 বার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলায় আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ জুলাই) উপজেলা পরিষদের নবনির্মিত হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ ।

বিশেষ অতিথি হিসাবে উপ¯ি’ত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, অফিসার ইন চার্জ মাইদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান। অন্যান্যের মধ্যে উপ¯ি’ত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আবুল কালাম আজাদ, নওগাঁ জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ¦

আবেদ হোসেন মিলন, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোসাদ্দেকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জাহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার শহিদুল আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ ইকবাল, উপজেলা মহিলা বিষয়ক অফিসার (অতিরিক্ত) আমেনা বেগম, হাজিনগর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, চন্দননগর ইউনিয়ন চেয়ারম্যান বদিউজ্জামান বাদি, ভাবিচা ইউপির চেয়ারম্যান আলহাজ্ব ওবায়দুল হক, সদর

ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, রসুলপুর ইউপির চেয়ারম্যান মোত্তালেব হোসেন বাবর, পাড়ইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা, শ্রীমন্তপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, উপজেলা বিআরডিবি অফিসার হাবিবুর রহমান, উপজেলা আইসিটি অফিসার রাসেল রানা, বিআরডিবি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন সাধারণ সম্পাদক জনি আহমেদ, ডিষ্ট্রিক স্পেশাল ব্রা (ডিএসবি) নাজমুল ইসলাম প্রমুখ।

এ ছাড়াও উপজেলার মাসিক সমন্বয় সভা, উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা, উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা, যৌতুক ও বাল্য বিবাহ নিরোধ এবং জন্ম-মৃত্যু নিবন্ধণ সংক্রান্ত সভা ও মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।