ঢাকা | মে ২, ২০২৬ - ৯:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে মডেল থানায় নতুন এসিল্যান্ডের যোগদান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, August 2, 2023 - 9:39 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 82 বার

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি:ঢাকার কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল ভ’মি অফিসে সহকারী কমিশার হিসেবে নতুন যোগদান করেছেন মোঃ সালাহউদ্দিন আইয়ূবী। তিনি গত ২৭জুলাই এই পদে যোগদান করেন।

তিনি ৩৭তম বিসিএস পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ন হয়ে প্রথমে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগদান করে তার কর্মজীবন শুরু করেন। পরে তিনি গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার পদে নিযুক্ত ছিলেন। তিনি ফরিদপুর জেলার সালতা উপজেলায় সহকারী কমিশনার(ভূমি) হিসেবে দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি বরিশালের বাবুগঞ্জ থানায় একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তার বাবা মোঃ আব্দুল হাকিম হাওলাদার বিসিক এর সহকারী মহাব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন।

তিনি বরিশাল জেলা স্কুল থেকে ২০০৭সালে কৃতিত্বের সাথে এসএসসি এবং ২০০৯ সালে বরিশাল সরকারী সৈয়দ হাতেম আলী কলেজ থেকে এইচ এস সি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ন হন। তিনি জাহাঙ্গীর নগর বিশ^বিদ্যালয় থেকে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে কৃতিত্বের সাথে উচ্চতর ডিগ্রী অর্জন করেন। তিনি বলেন, কেরানীগঞ্জ মডেল থানার সর্বস্তরের ভূমিসেবা প্রার্থীদের সেবা দিতে আমি সব সময় প্রস্তুত আছি। সেবাপ্রার্থীরা যেকোন সমস্যা নিয়ে সরাসরি তারা আমার সাথে কখা বলতে পারবেন। তাদের জন্য আমার অফস সব সময় উন্মুক্ত থাকবে।