কেরানীগঞ্জে ডেঙ্গু সচেতনতায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জের ঘাটার চরে বিজিবি (অবসরপ্রাপ্ত) সরকারি চাকুরিজীবীদের একটি সংগঠনের উদ্যোগে আজ সকালে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার লার্ভা নিধনে জন সচেতনতায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিডিআর বাড়ির সামনে থেকে র্যালিটি শুরু হয়ে এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ঘাটারচর চৌরাস্তায় এসে শেষ হয়।
ডেঙ্গু জ্বর প্রতিরোধে এডিস মশার উৎস নিধনে বাড়ির আঙ্গিনার ঝোপঝার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা,ছাদ বাগানের ফুল -ফল গাছের টবের পানি, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা সহ পানি জমে থাকে এমন স্থান গুলোতে নিয়মিত পানি ফেলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এলাকাবাসীকে সচেতন মূলক অনুরোধ জানানো হয়। এ সময় রাস্তার পাশে ড্রেন, ও বাড়ির আশেপাশের ঝোপঝাড়ে ব্লিচিং পাউডার ছিটানো হয় এবং জনগণের মাঝে বিতরণ করা হয়। পরে সংগঠনের পূর্ণ মিলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান জামালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিদুল হক সাহিদ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিবি সাবেক ডিএ ডি জিএম মনসুর আহমেদ বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব হোসেন ও সংগঠনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত নায়েক জিল্লুর রহমান প্রমূখ। আলোচনা সভায় বক্তারা ডেঙ্গু জ্বর প্রতিরোধে এডিস মশার লার্ভা কিভাবে নিধন করা যায় এ বিষয়ে ব্যাপক আলোচনা করেন।








