নিয়ামতপুরে সিরিজ বোমা হামলার বার্ষিকীতে উপজেলা আঃলীগের ইউনিয়নে বিক্ষোভ মিছিল
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে ১৭ আগস্ট বিকেলে সারাদেশের ন্যায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগ ও প্রতিটি ইউনিয়ন আওয়ামীলীগ। একইসঙ্গে কর্মসূচির মাধ্যমে বিএনপি ও তাদের সমমনাদের অপপ্রচার ও উসকানির প্রতিবাদ জানায় দলটি।
নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে প্রথমে বিক্ষোভ মিছিলটি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে অ¯’ায়ী মে র এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে অ¯’ায়ী মে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ বজলুর রহমান নঈমের সভাপতিত্বে সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবেদ আলী দেওয়ানসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ভাবিচা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ ওবাইদুল হকের নেতৃত্বে ভাবিচা ইউনিয়ন আওয়ামীলীগ গাবতলী বাজারে বিক্ষোভ মিছিল ও রাওতাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করে।
ভাবিচা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ ওবাইদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উৎপল কুমার পিন্টুর স ালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। রসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। উপজেলা যুবলীগের সভাপতি ও রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান মোতালেব হোসেন বাবরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
পাড়ইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দার নেতৃত্বে পাড়ইল ইউনিয়ন আওয়ামীলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য আজাহারুল ইসলাম বুলুর নেতৃত্বে শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান মামুনুর রশীদ মামুনের নেতৃত্বে বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।








