ঢাকা | আগস্ট ২, ২০২৬ - ১০:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৫টি দোকান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, August 19, 2023 - 1:37 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 127 বার

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৫টি দোকান।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শাক্তা ইউনিয়নের শিকারীটোলা চার রাস্তা মোড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থে পৌছে রাত পুনে ১টার দিকে আগুনে নিয়ন্ত্রণে আনে।

এর মধ্যে দুটি মুদি দোকান, একটি লন্ড্রি ও একটি হোটেল ছিলো। অগ্নিকান্ডের সময় সবগুলো দোকান বন্ধ থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্তদের দাবি এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে । তবে ফায়ারসার্ভিস বলছে, অগ্নিকাণ্ডে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে ।