ঢাকা | মে ৯, ২০২৬ - ১০:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

২১ আগস্ট গ্রেনেড হামলা কারীদের বিচারের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, August 21, 2023 - 3:15 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 445 বার

কঞ্জন কান্তি চক্রবর্তী,ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ২১ আগস্ট গ্রেনেড হামলা কারীদের বিচারের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ও শোক র‌্যালি করেছে জেলা আওয়ামী লীগ।

আজ সোমবার (২১ ‍আগস্ট) বিকাল সাড়ে ৪ টায় প্রেস ক্লাবের সামনের সড়কে ঝালকাঠিতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, ঝালকাঠি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাাহ পনির, ঝালকাঠি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমি কেকা, ঝালকাঠি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ।

পরে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে একটি শোক র‌্যালি শহর প্রদক্ষিণ করে। এতে জেলা আওয়ামী লীগ, যুবলীগ,জাতীয় শ্রমিকলীগ ঝালকাঠি জেলা শাখা, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা গ্রেনেড হামলার জড়িত তারেক জিয়াসহ হামলা কারীদের দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়ে দেশে সন্ত্রাস ও নৈরাজ্যের জন্য বিএনপি-জামায়াতকে দায়ি করা হয়। পাশপাশি তাদের সকল অপকর্ম প্রতিহত করার ঘোষণা দেন বক্তারা।