ঢাকা | মে ১৩, ২০২৬ - ১০:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পত্নীতলায় শিশু সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, August 29, 2023 - 7:51 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 64 বার
রুবাইত হাসান,  স্টাফ করেসপন্ডেন্ট : নওগাঁর পত্নীতলায় শিশু সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ আগষ্ট) কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ (সিআইবি’র) সৌজন্যে ও উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প এর সহযোগিতায় উপজেলা সদরের নজিপুর লুথারেন মিশনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালার শিশুদের সাংবাদিকতা বিষয়ে প্রাথমিক ধারণা দেওয়া হয়।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রেসক্লাবের সদ্য বিলুপ্ত কমিটির সাবেক সাধারন সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির পত্নীতলা সভাপতি রবিউল ইসলাম। প্রশিক্ষণে সহায়ক হিসেবে ছিলেন সমাজ উন্নয়ন কর্মী ও  নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির সাধারণ সম্পাদক রক্তের ফেরিওয়ালা খ্যাত এ জেড মিজান।
প্রশিক্ষণ কর্মশালায় শিশুদের সাংবাদিকতা বিষয়ে প্রাথমিক ধারণা দেওয়া হয়।
এ জেড মিযান তার বক্তব্যে বলেন,
 “প্রশিক্ষণ নিয়ে তোমরা শিশুদের অধিকার, সমস্যা, সম্ভাবনা ও বঞ্ছনার কথা তুলে ধরবে। তোমাদের মধ্যে যে প্রতিভা আছে, তার বিকাশ ও শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে হবে।”
তিনি আরো বলেন, “প্রশিক্ষণ পেয়ে তোমাদের এ সুযোগ কাজে লাগাতে হবে।
প্রশিক্ষণে অর্থায়ন প্রতিষ্ঠান ও আয়োজক প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সুধীজন প্রমুখ উপস্থিত ছিলেন।