ঢাকা | সেপ্টেম্বর ২১, ২০২৬ - ৭:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ট্রাম্পের সঙ্গে সোমবার বৈঠকে বসছেন মেয়র জোহরান মামদানি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, September 21, 2026 - 12:19 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 11 বার
প্রতিবেদক: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) নিউইয়র্ক, ২০ সেপ্টেম্বর ২০২৬: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সোমবার নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠকে বসবেন। মামদানির কার্যালয় রোববার এনবিসি নিউজকে এ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।

মেয়রের সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। মেয়রের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে নিউইয়র্ক সিটি ও নিউইয়র্কবাসীর ওপর প্রভাব ফেলছে—এমন বিভিন্ন বিষয় নিয়ে দুই নেতা আলোচনা করবেন। তবে বৈঠকের নির্দিষ্ট সময় ও বিস্তারিত এজেন্ডা এখনও প্রকাশ করা হয়নি।

ট্রাম্প ও মামদানির মধ্যে এটি হবে তৃতীয় সরাসরি বৈঠক। এর আগে ২০২৫ সালের নভেম্বরে হোয়াইট হাউসে তাদের প্রথম সাক্ষাৎ হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতেও দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সোমবার ট্রাম্পের নিউইয়র্কে থাকার কথা রয়েছে। এ সফরের মধ্যেই গ্রেসি ম্যানশনে মামদানির সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হবে।

নিউইয়র্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ফেডারেল সরকার ও নগর প্রশাসনের মধ্যে সমন্বয় ও যোগাযোগের বিষয়টি বৈঠকে গুরুত্ব পেতে পারে। জীবনযাত্রার ব্যয়, আবাসন, জননিরাপত্তাসহ নগরবাসীর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য থাকলেও সংলাপ অব্যাহত রয়েছে।