ঢাকা | সেপ্টেম্বর ২১, ২০২৬ - ৭:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

উত্তর কোরিয়ার দুই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, ট্রাম্প-শি বৈঠকের আগে উত্তেজনা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, September 21, 2026 - 12:21 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 16 বার

প্রতিবেদক: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের গুরুত্বপূর্ণ বৈঠকের আগে পূর্ব সাগরের দিকে দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (JCS) জানিয়েছে, রোববার ওয়ানসান এলাকা থেকে প্রায় তিন ঘণ্টার ব্যবধানে ক্ষেপণাস্ত্র দুটি উৎক্ষেপণ করা হয়। প্রথমটি প্রায় ৪৫০ কিলোমিটার এবং দ্বিতীয়টি ৬০০ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে। ক্ষেপণাস্ত্রগুলোর সুনির্দিষ্ট ধরন ও বৈশিষ্ট্য নিয়ে বিশ্লেষণ চলছে।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো উৎক্ষেপণের শুরু থেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। জাপানের সঙ্গেও সংশ্লিষ্ট তথ্য ভাগাভাগি করা হয়েছে বলে JCS জানিয়েছে।

JCS আরও বলেছে, উত্তর কোরিয়ার বিভিন্ন কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো উসকানির জবাব দিতে দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের যৌথ প্রতিরক্ষা প্রস্তুতি বজায় রাখা হয়েছে।

এদিকে, ট্রাম্প ও শির আসন্ন বৈঠককে ঘিরে কোরীয় উপদ্বীপের নিরাপত্তা পরিস্থিতিও নতুন করে আন্তর্জাতিক মনোযোগ পাচ্ছে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় ও স্থানকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার উদ্দেশ্য নিয়ে সংশ্লিষ্ট দেশগুলো বিশ্লেষণ চালিয়ে যাচ্ছে।