ঢাকা | আগস্ট ৫, ২০২৬ - ৫:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মক্কায় হ্নদরোগে এক বাংলাদেশি মৃত্যু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, September 2, 2023 - 6:01 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 89 বার

খলিল চৌধুরী,সৌদি আরব প্রতিনিধি-সৌদি আরবের মক্কা হঠাৎ হ্নদরোগে আক্রান্ত হয়ে মোহাম্মদ ফারুক চৌধুরী নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

জানা যায়, গত ৩১ আগষ্ট বৃহস্পতিবার রাতে পবিত্র মক্কা নগরীর সরাইয়া নিজ বাসায় প্রবাসী মোহাম্মদ ফারুক চৌধুরী (৪৫) হঠাৎ বুক ব্যাথা করতেছে বলে বিছানায় পড়ে যায়। সাথে সাথে তাকে আল নুর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল এ রেমিট্যান্স যোদ্ধা মৃত্যু হয়।
তার দেশে ২ শিশু সন্তান ও স্ত্রী রয়েছে।

মক্কা প্রবাসী ফারুক চৌধুরীর গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবাহান চৌধুরী পাড়ার বাসিন্দা।