ফুলবাড়ীতে দপ্তরিকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে দপ্তরি (পিওন)কে মারধরের অভিযোগে চাঁদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হককে দুই ঘন্টা অবরুদ্ধ করে রাখেন স্থানীয় এলাকাবাসী।
পরে বিদ্যালয় পরিচালনা কমিটি সহ সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তাদের আশ্বাসে অবরুদ্ধ তুলেন নেন ক্ষিপ্ত এলাকাবাসী। রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় পৌর এলাকার চাঁদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই বিদ্যালয়ের পিওন আসাদুল আলম বেতনের জন্য প্রধান শিক্ষক এমদাদুল হকের কাছে প্রত্যায়নপত্র নিতে গেলে, প্রধান শিক্ষক ওই পিয়নের ওপর চড়াও হন। পরে এ নিয়ে দুজনের মধ্যে ধস্তাধস্তিসহ পিওন কে মারপিটের অভিযোগ ওঠে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওই প্রধান শিক্ষকে তার অফিস কক্ষে দুই ঘন্টা ধরে অবরুদ্ধ করে রাখে এবং তার শাস্তিসহ প্রত্যাহারের দাবি জানান। স্থানীয় বিক্ষুদ্ধ এলকাবাসীরা বিদ্যালয়ের মুল ফটকের সামনে অবস্থান নেয়।
পরে বিদ্যালয় পরিচালনা কমিটি সহ সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তারা খবর পেয়ে ঘটনাস্থলে আসে। তাদের দেয়া আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং এলাকাবাসী অবরুদ্ধ তুলে নিয়ে শান্ত হন।
স্থানীয়দের অভিযোগ, ওই প্রধান শিক্ষকের ব্যবহার অত্যান্ত খারাপ। পিয়ন আসাদুল আলমের সাথে মারপিটের ঘটনাটি জঘন্যতম ঘটনা। আমাদের ছেলে-মেয়েরা ওই স্কুলে লেখাপড়া করে। তারা নিজেরাই এভাবে মারপিট করলে বাচ্চাদের কি শিক্ষা দিবেন । আমরা এ ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসাথে ওই প্রধান শিক্ষকের অপসারণের দাবি জানাচ্ছি।
বিষয়টি নিয়ে জানতে চাইলে ওই পিয়ন আসাদুল আলম অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে বেতনের জন্য প্রত্যায়নপত্র চাইলে প্রধান শিক্ষক তা দিতে চায় না। শিক্ষা কর্মকর্তাকে অনুরোধ করে এর আগে কোনোরকমে বেতন তুলেছি । প্রত্যায়ন না পেলে এরপর থেকে বেতন তুলতে পারব না, তাই প্রত্যায়ন চাইতে গেলে প্রধান শিক্ষক এমদাদুল হক আমাকে অকথ্য ভাষায় গালগাজ করেন এবং একসময় আমাকে মারপিট শুরু করেন। আমি ওই শিক্ষককের দৃষ্টান্তমূলক শাস্তিসহ প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
প্রধান শিক্ষক এমদাদুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, ওই পিয়ন প্রত্যায়ন নিতে এসে আচমকা আমার পিঠে আঘাত করে, আমার টেবিলে রাখা তার কাজগপত্র নিয়ে ছিটকে বেরিয়ে যায়। এরপর সে আমার গায়ে কেনো হাত তুললো, এ বিষয়ে জানতে চাইলে বাকবিতন্ডার এক পর্যায়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। তবে আমি তাকে মারপিট করিনি। এখন উল্টো দোষারোপ করছে।
ওই পিয়নের আচার-ব্যবহার অত্যন্ত খারাপ। সে কাউকেই সম্মান দেয় না। ইতোপূর্বেও বিষয়টি শিক্ষা কর্মকর্তাকে অবগত করা হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুরজিত সরকার বলেন, খবর পেয়ে আমরা এসে এলাকাবাসীসহ দুই পক্ষকে শান্ত করি। বিষয়টি নিয়ে আগামী সপ্তাহে শিক্ষা কর্মকর্তাসহ বসে সুরাহ করা হবে।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান বলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা স্যার ছুটিতে আছেন। তিনি এলে দুপক্ষকে নিয়ে বসে বিষয়টি সমাধান করা হবে।








